আগৈলঝাড়ার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রহিম আর নেই

আগৈলঝাড়ার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রহিম আর নেই

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :  বরিশালের আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রহিম (৮৫) বার্ধক্যজনিত কারণে বুধবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন।

আজ  বৃহস্পতিবার সকালে মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে মরহুমের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশসহ শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।