× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

আগৈলঝাড়ার উত্তরসাজুরিয়া গ্রামে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলাধীন উত্তরসাজুরিয়া গ্রামে বৃহস্পতিবার বিকালে শারদীয় দুর্গা পূজা পরবর্তী বিজয়া পুনর্মিলনী, শিক্ষার্থী উদ্দীপনা অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রামের সর্বজ্যেষ্ঠ ব্যক্তি শতোর্ধ্বজীবী শ্রী হীরালাল মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জনাব ইলিয়াস হোসেন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি মাই টিভি গৌরনদী প্রতিনিধি জনাব গিয়াসউদ্দীন মিয়া।

সভায় বক্তব্য রাখেন সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ বাংলা বিভাগের প্রভাষক দিনেশচন্দ্র জয়ধর, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম. মানিক হাসান, জহরেরকান্দি পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবাশিস সরকার, সমাজসেবক জি. এম. ফারুক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রিপন মণ্ডল, সাংবাদিক এস. এম. মিজান, উদীয়মান তরুণ সুরঞ্জন মণ্ডল, শিক্ষার্থী লাবণ্য জয়ধর, শিক্ষার্থী অর্থী জয়ধর প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে কাগজ-কলম, বই-খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এস.এস. সি. ও এইচ. এস. সি. উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের অনুপ্রেরণামূলক হিতোপদেশ প্রদান করা হয়। শিক্ষার্থীদের প্রত্যেককে ধান্য-দুর্বা মাথায় দিয়ে আশীর্বাদ করেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সবাই বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।


এ ক্যটাগরির আরো খবর..