× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়া ও গৌরনদীতে দূর্নীতি প্রতিরোধে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
দূর্নীতি প্রতিরোধে মানববন্ধন

’’দুর্নীতির বিরুদ্ধে তারুণের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অবঃ লিয়াকত আলী হাওলাদারের সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য লিউনি শিখ’র সঞ্চালানায় বক্তব্য রাখেন গৈলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, ওসি (তদন্ত) সুশংকর রায়, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি রাসেল সরদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম.এ. মন্নানসহ অন্যান্যরা।

অপরদিকে গৌরনদী উপজেলা চত্বরে মানববন্ধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহীঅফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মঞ্জু।


এ ক্যটাগরির আরো খবর..