× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন যতীন্দ্র নাথ মিস্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৩ জুলাই, ২০২৪
চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন যতীন্দ্র নাথ মিস্ত্রী

জনগনের কল্যানে রাজনীতি ও কাজ করা প্রত্যয় ব্যক্ত করে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন যতীন্দ্র নাথ মিস্ত্রী।

আজ বুধবার সকাল এগারোটায় দায়িত্বভার গ্রহন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর কার্যালয়ে বিদায়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর কাছ থেকে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান সঞ্জয় বাড়ৈ, নারী ভাইস চেয়ারম্যান হাফিজা ইয়াসমিন উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

দায়িত্ব গ্রহন শেষে নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী’কে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন শুভেচ্ছা জ্ঞাপন করেন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী জনগনের কল্যানে রাজনীতি ও কাজ করা প্রত্যয় ব্যক্ত করে বলেন, তিনি জনগণের সেবক হয়ে থাকতে চান এবং আগৈলঝাড়াবাসীকে সাথে নিয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের একটি আধুনিক উপজেলা হিসেবে গড়তে চান।

প্রসংগত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত ৯জুন নির্বাচনে যতীন্দ্র নাথ মিস্ত্রী বিজয়ী হন।


এ ক্যটাগরির আরো খবর..