× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় ৬শ ৮০টাকার পেট্রোল নিতে গুনতে হচ্ছে ৫শ টাকা ভাড়া রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে – শিক্ষামন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক নবীগঞ্জ আলোকিত ব্যাচ ‘৯৫ সামাজিক সংগঠনের সদস্য আবদুল্লাহর অকাল মৃত্যুতে শোকসভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি-বরিশাল

আগৈলঝাড়ায় ৬শ ৮০টাকার পেট্রোল নিতে গুনতে হচ্ছে ৫শ টাকা ভাড়া

ACP
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
আগৈলঝাড়ায় ৬শ ৮০টাকার পেট্রোল নিতে গুনতে হচ্ছে ৫শ টাকা ভাড়া

বরিশালের আগৈলঝাড়ায় এক ডায়াগনিষ্টিক সেন্টার ব্যবসায়ি ৬শ ৮০ টাকার পেট্রোল নিতে জেনারেটর মেশিন নিয়ে ১৩ কিলোমিটার পথ মারিয়ে ৫শ টাকা ভাড়া দিয়ে দিন পার করতে হয়েছে পেট্রোল পাম্পে।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ডিজিটাল ডায়াগনিষ্টিক সেন্টারে বিদ্যুৎ বিহীন অবস্থায় রোগীর অব্যাহত সেবা প্রদানের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করতে জেনারেটর ব্যবহার করে আসছিল। দেশে জ্বালানী তেলের সংকটের আগে স্থানীয় বাজার থেকেই জ¦ালানী সরবরাহ করতো ওই ডায়াগনিষ্টিক সেন্টারে কর্তৃপক্ষ।

বর্তমানে জ¦ালানী তেলের তীব্র সংকটের কারণে স্থানীয় বাজারে পেট্রোল না পাওয়ায় ওই ডায়াগনিষ্টিক সেন্টারের ম্যানেজার
মো. আনিচুর রহমান হাওলাদার গতকাল পেট্রোলের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও পেট্রোল পাম্পেরে ট্যাগ অফিসার অয়ন সাহা’র অফিসে আসেন।

এর আগে অয়ন সাহা সরেজমিনে গিয়ে ডায়াগনিষ্টিক সেন্টারের কাগজপত্র ও জেনারেটর নিয়ে মঙ্গলবার তার অফিসে আসতে বলেন। অফিসারের কতঅনুয়অয়ি ডায়াগনিষ্টিক সেন্টার থেকে ভ্যানে করে জেনারেটর নিয়ে উপজেলা পরিষদ চত্তরে আসলে ট্যাগ অফিসার অয়ন সাহা সীল, স্বাক্ষরসহ ৫ লিটার পেট্রোাল প্রদানের জন্য একটি টোকেন দিয়ে তাদের আগৈলঝাড়া পেট্রোল পাম্পে পাঠান। টোকেন নিয়ে পাম্পে গেলেও তখন পাম্পে পেট্রোল না থাকায় দুপুর থেকে অপেক্ষা করে সন্ধ্যায় ৬শ ৮০টাকা দিয়ে ৫ লিটার পেট্রোল কিনে ফিরে যায়। জেনারেটর নিয়ে ১৩ কিলোমিটার পথ আসা যাওয়ায় এবং পাম্পে বসে থাকার জন্য সাতলা গ্রামের ভ্যান চালক রহিম সরদারকে ভ্যান ভাড়া বাবদ দিতে হয়েছে ৫শ টাকা। কিন্তু এই ৫ লিটার পেট্রোলে কতদিন চলবে জেনারেটর ? নতুন করে তেল নিতে হলে আবার তাকে জেনারেটর ভ্যানে নিয়ে ১৩ কিলোমিটার পথ মাড়িয়ে আসতে হবে উপজেলা
সদরে।

খোজ নিয়ে জানা গেছে আগৈলঝাড়া ফিলিং ষ্টোশনে ১শ টাকার উপরে কাউকে জ¦ালানী তেল দিচ্ছে না। এদিকে বর্তমান সেচ মৌসুম প্রায় শেষ হলেও পাকা ধান কাটার পরে মারাই করার জন্য মেশিনে ডিজেল সংকটের ভাবনায় দিশেহারা হয়ে পরেছে কৃষক।

প্রতিদিনই কৃষকরা সেচ পাম্মের তেলের টোকেন নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, সহকারী কমিশনার (ভূমি) মো.বায়েজীদ সরদার ও ট্যাগ অফিসার অয়ন সাহা’র দপ্তরে ভীর করছেন। ডায়াগনিষ্টিক সেন্টারের ম্যানেজার মো.আনিচুর রহমান হাওলাদার বলেন, পেট্রোলের জন্য ট্যাগ অফিসার অয়ন সাহা’র কাছে গেলে তিনি সরেজমিন এসে কাগজপত্র ও জেনারেটর নিয়ে উপজেলা সদরে যেতে বলেণ। তিনি ৫ লিটার পেট্রোলের সিলিপ দিলে সন্ধ্যায় পেট্রোল নিয়ে ফেরেন।

পরবতীতে পেট্রোলের দরকারে পুণঃরায় জেনারেটর নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন। ডায়াগনিষ্টিক সেন্টারের মালিক ইউপি সদস্য শামীম মিয়া নিক্সন জানান, বিদ্যুৎতের অব্যাহত লোড সেডিং এর কারনে স্থানীয় বাজার থেকে পেট্রোল কিনলেও বর্তমান তীব্র সংকটের কারণে আসা-যাওয়ায় ২৬ কিলোমিটার দূরত্বে ভ্যানে করে জেনারেটর নিয়ে ৫ লিটার পেট্রোাল পেতে ৫শ টাকা ভ্যান ভাড়া দিতে হবে। অথচ রোগীদের কাছ থেকে পরীক্ষার নির্ধারিত ফি নিতে হচ্ছে।

এভাবে হলে আমরা কিভাবে রোগীর সেবা প্রদান করবো? উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও নিযুক্ত ট্যাগ অফিসার অয়ন সাহা সাংবাদিকদের জানান- পেট্রোল একটি জ্বালানী দাহ্য পদার্থ। যার কারনে সরকারী নিদের্শে খোলা কোন পাত্রে তা বহন করা যাবে না বিধায় তার পেট্রোল শেষ হয়েছে কিনা তা দেখার জন্য পুনরায় জেনারেটরসহয় আসতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..