× Banner
সর্বশেষ
ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার গ্রেফতার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ মে, ২০২৫
ফিরোজ সিকদার গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি ও পশ্চিম পয়সা গ্রামের মৃত এনাজ উদ্দিন সিকদারের ছেলে ফিরোজ শিকদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

থানা অফিসার ইন চার্জ মো. অলিউর রহমান জানান, আওয়ামী লীগ সরকার আমলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলামের উপর ২০২২ সালের ১৪ নভেম্বর গৈলা বাজারে বসে হামলা চালিয়ে তাকে আহত করে রাতুলের মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় চলতি বছর ১২ জানুয়ারি রাতুল বাদী হয়ে মামলা দায়ের করে, নং-৫। ওই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে শুক্রবার রাতে ফিরোজ সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রেফতারকৃত ফিরোজকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এর আগে ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা যুবদল নেতা কবির হোসেন বাইপাস সড়কে ক্রসফায়ারে ২১ ফেব্রুয়ারি রাতে নিহতর ঘটনায় দায়ের করা মামলায় ২০২৪ সালের ১৭ অক্টোবর ফিরোজ সিকদারকে গ্রেফতার করেছিল পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..