× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় বিপুল পরিমান দেশীয় থেরী চোলাই মদ ও গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ পাঁচ জন গ্রেফতার

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
স্বামী-স্ত্রীসহ পাঁচ জন গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় তৈরী করা বিপুল পরিমান চোলাই মদ ও গাজাসহ স্বামী-স্ত্রীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে পুলিশের এসআই সমীর রায়, এএসআই অনুপমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজিহার গ্রামের দর্জিরপার এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করে বুধবার বিকেলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

গ্রেফতারকৃতরা হলো ওই গ্রামের নিকোলাস সরকারের ছেলে সুশান্ত সরকার (৫০) তার স্ত্রী শ্রাবনী সরকার(৪০), দানিয়েল গাইনের ছেলে জন গাইন (৩৫) শ্যামল মল্লিকের ছেলে পলাশ মল্লিক (২৫) এবং বাকাল গ্রামের নারায়ণ মন্ডলের ছেলে ননী গোপাল মন্ডল (৩৫)।

এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সুশান্ত সরকার তার নিজ বাড়িতে বসে উল্লেখিতদের নিয়ে মদ পান করছিল। পুলিশ অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় চারজনকে আটক করে। পরে সুশান্তর স্ত্রী’র দেখিয়ে দেয়া একটি বাথরুমের পাশ থেকে ড্রাম ভর্তি ৫১ লিটার চোলাই দেশী তৈরী চোলাই মদ উদ্ধার করে। আটক সকলের কাছ থেকে পুলিশ তল্লাশি চালিয়ে একশ দশ গ্রাম গাঁজাও উদ্ধার করে। এসময় আটক সুশান্ত নিজের জন্য মদ পানের লাইসেন্স থাকার কথা পুলিশকে জানালেও মদ বিক্রির কোন লাইসেন্স না থাকায় তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় অভিযান পরিচালনাকারী এসআই সমীর রায় বাদী হয়ে বুধবার বিকেলে আটক পাঁচ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন, নং-৩ (৮-১-২০২৫)। পরবর্তি আইনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী অফিসার এসআই মো. ওমর ফারুক।


এ ক্যটাগরির আরো খবর..