× Banner
সর্বশেষ
ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় বাল্যবিয়ে বন্ধ করে মেয়ের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
আগৈলঝাড়ায় বাল্যবিয়ে

বরিশালের আগৈলঝাড়ায় বাল্যবিয়ে বন্ধ করে মেয়ের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাচ্চু হাওলাদারের মেয়ে ও মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী আয়শা খানম (১৬)কে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার বিজয়পুর গ্রামের সৌদি প্রবাসী জনৈক ছেলের সাথে বিয়ের আয়োজন চলছিল। এ সংবাদ জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিয়ে অনুষ্ঠান পন্ড করে দেয়। এসময় বিয়ের অনুষ্ঠান থেকে সকলে পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের পিতা বাচ্চু হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানাসহ বিয়ের পূর্নবয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেখা রাখা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সুমিত্রা গোলদার ও নাজির সোহেল আমিনসহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..