× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় কর্মচারী নির্যাতনের মামলায় মালিক গ্রেফতার বৈষম্য সৃষ্টির সুযোগ দিবে না গণতান্ত্রিক সরকার -পার্বত্যমন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ, পরিবেশ ও বনবিভাগ নির্বিকার! ইরানে হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সৌদি চাপের প্রেক্ষাপটে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা উত্তেজনায় মধ্যপ্রাচ্য শাহজালাল বিমানবন্দরের ৫৪টি ফ্লাইট বাতিল ঈদের পর নিউমার্কেটে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার কাজ শুরু হবে – পরিবহণমন্ত্রী দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল, বিড়ম্বনায় যাত্রীরা

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় কর্মচারী নির্যাতনের মামলায় মালিক গ্রেফতার

Kishori
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২৬
মামলায় মালিক গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় কর্মচারীকে নির্যাতনের মামলায় মালিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের মৃত নরেন বসুর ছেলে শেখর বসু তার মাছের ঘেরের কর্মচারী নারায়ন হালদারকে নির্যাতন করায় থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাকাল ইউনিয়নে কদমবাড়ি নিজের মাছের ঘের থেকে শনিবার রাতে এসআই আব্দুল্লাহহ আল মামুন শেখরকে গ্রেফতার করে।

নির্যাতিত নারায়ন হালদার তার মামলায় অভিযোগ করেন- ঘের মালিক শেখর বসুকে মাদকের সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করলে শেখর বসু জেল ছাড়া পেয়ে আমাকে সন্দেহ করে তার ঘের পাড়ের ঘরে আটক করে রশি দিয়ে বেঁেধ মারধর করে মাথার চুল কেটে দেয়। মারধরে আমি অসুস্থ হয়ে পানি খেতে চাইলে ঘের মালিক শেখর আমার মুখে প্র¯্রাব করে দেয়। পরে তার মায়ের কথায় আমাকে ছেড়ে দেয়। গুরুতর অসুস্থাবস্থায় এখনো আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সে ভর্তি থেকে মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক সাংবাদিকদের জানান, শখর বসুর বিরুদ্ধে কর্মচারী নির্যাতনের অভিযোগ থানায় মামলা হলে ওই মামলায় অভিযান চালিয়ে অভিযুক্ত শেখরকে গ্রেফতার করে রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..