× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

‘আগে হাসিনার পদত্যাগ পরে নির্বাচন’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ অবাধ সুষ্ঠু নির্বাচন হতে সহায়ক সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত দেশে কোন নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (৯ অক্টোবর) রাজধানীর সেগুন বাগিচায় রিপোর্টার ইউনিটিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সর্বোচ্চ আদালত ধ্বংসের নীল-নকশার বিরুদ্ধে এ প্রতিবাদ সভার আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট নামের একটি সংগঠন।

তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজপথে আন্দোলনের বিকল্প নেই। এছাড়া যে প্রক্রিয়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে ছুটি দেয়া হয়েছে তার মাধ্যমে সরকার গোটা বিচার ব্যবস্থার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছে।

এসকে সিনহার ছুটির দরখাস্তে বানান ভুল এবং স্বাক্ষর জাল প্রসঙ্গে তিনি বলেন, ২ অক্টোবর যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদের মনে রাখতে হবে আপাতত এ যাত্রায় সফল হলেও পরিণতি কিন্তু ভয়াবহ।

‘সর্বোচ্চ আদালত ধ্বংসের নীল নকশার বিরুদ্ধে’ এই প্রতিবাদ সভার আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আর একতরফা নির্বাচন করতে পারবেন না। জনগণের আশা ও প্রত্যাশা অনুযায়ী নির্বাচন করার যোগ্যতা শেখ হাসিনার নেই। কারণ তারা আগামী নির্বাচনে জনগণের ভোটে পরাজিত হবে।

তিনি বলেন, একটি নিরপেক্ষ ও সহায়ক সরকারের অধীনে নির্বাচন করার সৎ সাহস সরকারের নেই। এখন পরাজয়ের আশঙ্কা সরকারের মনে কাজ করছে।

তিনি আরও বলেন, এখন জনগণের মাঝে নির্বাচন নিয়ে কোনো উৎসাহ উদ্দীপনা নেই। কারণ তারা ভোট দিতে পারেনা। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হলে জনগণ সেই নির্বাচনে ভোট দিতে পারবেনা। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনা, সেই নির্বাচনে বিএনপি যাবে কেনো? সুতরাং এখন নির্বাচন নয়। এখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। সরকারের পদত্যাগ নিশ্চিত হবে এবং সকল রাজনৈতিক দল ও পেশাজীবীরা নির্বাচনকালী সহায়ক সরকারের ব্যাপারে ঐক্যমত হবে তারপর নির্বাচন।

আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো: সেলিম ভুইয়ার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, বিএনপি নেতা আব্দুল আওয়াল, সহতথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মো: জাকির হোসেন, দফতর সম্পাদক অধ্যক্ষ সেলিম মিয়া, জিনাপের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাচাও মানুষ বাচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..