× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

আগুন লেগেছিল প্রসেনজিতের বাড়িতে

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের বাড়িতে আগুন লেগেছিল। মঙ্গলবার রান্না ঘরের চিমনি থেকে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে আগুন লাগে। তখন রান্না ঘরের পাশেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন  তিনি। হঠাৎ ধোঁয়ায় ভরে যায় পুরো বাড়ি। এ সময় আতঙ্কিত হয়ে বন্ধুবান্ধবদের নিয়ে বাড়ির বাইরে বের হয়ে যান প্রসেনজিত।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৪টি ইউনিট। দমকল বাহিনি আসার আসার আগেই বাড়িতে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছিলেন বাড়ির কর্মীরা। দমকল বাহিনির চারটি ইউনিট ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার এমন খবর পেয়ে প্রসেনজিতের বাড়িতে ছুটে আসেন- তার বোন পল্লবী চ্যাটার্জি, কলকাতা মহানাগরিক এবং দমকল মন্ত্রী শোভন চ্যাটার্জিসহ অনেকে। এ প্রসঙ্গে দমকল মন্ত্রী শোভন চ্যাটার্জি বলেন, ‘আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্ট আগামী এক সপ্তাহের মধ্যে জমা দিতে বলা হয়েছে।’


এ ক্যটাগরির আরো খবর..