× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

আগুন নিয়ে খেলতে আসলে পরিণাম হবে ভয়াবহ -ওবায়দুল কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০২২
পরিণাম হবে ভয়াবহ

আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়। বিএনপি তো এই পথে নতুন। আসুন রাজপথে মোকাবেলা হবে, ফয়সালা হবে। কিন্তু আগুন নিয়ে খেলতে আসলে পরিণাম হবে ভয়াবহ বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৮ আগস্ট) সকালে বনানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহীয়সী নারী ছিলেন। তার মতো প্রজ্ঞা ও ধৈর্যশীল নারী না থাকলে একটি জাতিকে স্বাধীনতা এনে দেওয়া বঙ্গবন্ধুর জন্য দুরূহ হতো।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের পক্ষ থেকে বঙ্গমাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় কেন্দ্রীয় নেতাদের উপস্থিততে বঙ্গমাতাসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..