ঘণ্টার চেষ্টায় মিরপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে

ঘণ্টার চেষ্টায় মিরপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ।  দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুনের সংবাদ নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, ‘দুপুর ১২টা ৫৭ মিনিটে মিরপুর ঝিলপাড় বস্তিতে আগুন লাগার সংবাদ পাই আমরা। খবর পেয়ে আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।