বাংলাদেশ ২০১৯-২০২১ মেয়াদের জন্য OPCW–এর নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত

বাংলাদেশ আগামী ২০১৯-২০২১ মেয়াদের জন্য রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা (OPCW-Organization for the Prohibition of Chemical Weapons) এর নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে।

সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের ২৩তম অধিবেশনে গতকাল সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এ অধিবেশনের ভাইস-চেয়ারপার্সনও নির্বাচিত হয়েছে।

OPCW–এর নির্বাহী পরিষদের ২০১৯-২০২১ মেয়াদের জন্য এশিয়া গ্রুপ থেকে বাংলাদেশসহ ৬টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।