× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

মাহমুদ খাব, সিলেট

আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা, নজরদারি কৃষি কর্মকর্তাদের

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

আমন ধানের ফলন ভালো হয়েছে, এখন আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন সিলেটের কৃষকরা। কোথাও চলছে জমি প্রস্তুতের কাজ, আবার কোথাও চারা পরিচর্যার ধুম। গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে ঘুরে দেখা গেছে-গ্রামজুড়ে এখন যেন সবজি চাষের উৎসব। কৃষকরা বলছেন, আগাম সবজি চাষে লাভ বেশি হওয়ায় প্রতিবছরের মতো এ বছরও তারা সবজি আবাদে আরও মনোযোগী হয়েছেন। কেউ কেউ প্রথমবারের মতো শীতকালীন সবজি আবাদ শুরু করায় নতুন আগ্রহও তৈরি হয়েছে।
জানা যায়, গত কয়েক বছর ধরে সিলেট অঞ্চলে আগাম শীতকালীন সবজির আবাদ বৃদ্ধি পেয়েছে। কৃষকরা এসব চাষাবাদ করে বাড়তি আয় করতে পারছেন। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ সম্ভব-এমনটিই মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। তারা জানান, গত বছরের মতো আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সবজি উৎপাদন হবে।
পূর্ব জাফলং এলাকায় কথা হয় কয়েকজন কৃষকের সঙ্গে। তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে আগাম জাতের সবজির উৎপাদন ভালো হবে। কেউ কেউ জমি প্রস্তুত করছেন, কেউবা টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লাউসহ নানা শীতকালীন ফসল রোপণ করেছেন।
গোয়াইনঘাটের কৃষক নাসির ইসলাম গত কয়েক বছর ধরে নিয়মিত শীতকালীন সবজি আবাদ করছেন। আগে আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সবজি চাষে সফল হয়ে তিনি এখন অনেকটাই স্বাবলম্বী। তিনি জানান, এ বছর ২ বিঘা জমিতে টমেটো লাগিয়েছেন। এতে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে গাছ বেশ বড় হয়েছে, কয়েকদিনের মধ্যেই ফল ধরতে শুরু করবে। বাজারদর ঠিক থাকলে ৮০ থেকে ৯০ হাজার টাকা লাভ হবে বলেও আশাবাদী তিনি।
আরেক কৃষক জুবেল আহমেদ জানান, পাথর কোয়ারি বন্ধ হয়ে যাওয়ার পর এ অঞ্চলের অনেকেই চাষাবাদে ঝুঁকেছেন। জমিতে সবজি লাগিয়ে তারা ভালো আয় করছেন। তিনি জানান, এ বছর তিনি সীম, আলু, ফুলকপি ও লাউ আবাদ করেছেন। কয়েকদিন আগে চারা লাগানো শেষ করেছেন। এসব বিক্রি করে প্রায় লাখ টাকার মতো লাভ হবে বলেও তিনি জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় শীতকালীন সবজির আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ১০০ হেক্টর জমিতে। এর মধ্যে ইতোমধ্যে ২৭ হাজার ৪৭০ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। এ বছর টমেটো, ফুলকপি, আলু, সরিষা, সীমসহ প্রায় সব ধরনের শীতকালীন সবজি আবাদ হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. শামসুজ্জামান বলেন, সিলেটের কৃষকরা আগাম সবজি চাষে আগ্রহ দেখাচ্ছেন। গত বছরের তুলনায় এবার আরও বেশি আবাদ হবে বলে আমরা আশা করছি। মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। এখনো কোনো সবজিতে রোগ-ব্যাধি দেখা যায়নি। সবজি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাপমাত্রা আরও কমলে ফলনের চিত্র স্পষ্ট হবে। তারপরও আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি, যাতে কোনো সবজি রোগাক্রান্ত না হয়।


এ ক্যটাগরির আরো খবর..