× Banner
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা

নিউজ ডেস্ক

আগামী ৬-৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০২২
ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২

“অনুপ্রেরণামূলক ক্ষমতায়ন এবং উদ্ভাবন” এই থিম নিয়ে আগামী ৬-৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২।

আজ বিসিসি’র উদ্যোগে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ- ২০২২’ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে ৬ জুন, রবিবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উদ্বোধন অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রজেক্টসমূহ প্রদর্শন করবে। ব্লকচেইন প্রযুক্তিতে আগ্রহী সাধারণ জনগণের জন্যও এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এ ইভেন্টে অনেক স্বনামধন্য বুদ্ধিজীবী, উচ্চপদস্থ কর্মকর্তা, জাতীয় ও আন্তর্জাতিক ব্লকচেইন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অতিথি, বিচারক ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া ৪টি সেমিনার, অনস্পট কুইজ, গালা ডিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে পুরস্কার বিতরণ ও সমাপন অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী চলমান এই ইভেন্টটি ৮ জুন, বুধবার সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


এ ক্যটাগরির আরো খবর..