× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

এনডিএম রিপোর্ট

আগামী ৫ এবং ৬ নভেম্বর সর্বাত্মক অবরোধ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
https://thenewse.com/wp-content/uploads/NDM-Press-Release-Bobby-Hajjaj.jpg

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার বিএনপিসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মুক্তি, পোষাক শ্রমিকদের বেতন বৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, সভা-সমাবেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক ঐকমত্য সৃষ্টির পূর্বে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করার দাবিতে আগামী ৫ নভেম্বর (রোববার) এবং ৬ নভেম্বর (সোমবার) দেশব্যাপী সড়ক, নৌ এবং রেলপথে সর্বাত্মক অহিংস অবরোধের ডাক দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম। জনগণের জানমালের ক্ষয়ক্ষতি না করে স্বতঃস্ফূর্তভাবে অবরোধ কর্মসূচি সফল করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

হাসপাতাল, এম্বুলেন্স, জরুরি ঔষধ পরিবহনকারী গাড়ি, বিদেশগামী যাত্রীদের বহনকৃত ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাস, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের গাড়ি, পচনশীল খাদ্য পরিবহনকারী গাড়ি, সংবাদপত্রের যানবাহন এবং রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কারখানা বা রপ্তানি পণ্য বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

শান্তিপূর্ণ অবরোধে জনগণের স্বতঃস্ফূর্ত সমাবেশ বা মিছিলে বলপ্রয়োগ না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।


এ ক্যটাগরির আরো খবর..