প্দ্মসেতু হয়ে প্রথম বারের মত বেনাপোল থেকে বানিজ্যিক ভাবে যাত্রীবাহি ট্রেন বেনাপোল এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। এ আগে রেলটি যমুনা সেতু হয়ে যেত ঢাকায়।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুর ১টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত সাড়ে ৮ টায় পৌছাবে বেনাপোল এক্সপ্রেস ঢাকায়। পরের দিন সকাল ৭ টা ২০ মিনিটে আবার যাত্রী নিয়ে ফিরবে বেনাপোল। বেনাপোল রেল স্টেশন থেকে সাড়ে ৩শ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। তবে যাত্রাপথে অন্যান্য স্টেশন থেকে আরও যাত্রী উঠবে এই ট্রেনে।
এর আগে পদ্মা সেতুতে সড়ক পথে যানবাহনে বেনাপোল বন্দর থেকে যাত্রী ও পন্য পরিবহন সেবা চালু হয়েছে। আজ থেকে এরুটে যাত্রীরা পাচ্ছে রেল সেবা।
পাসপোর্টধারী যাত্রীরা জানান জানান, নিরাপদ ও স্বাচ্ছন্দ ভ্রমনের সুযোগ সৃষ্টিতে খুশি তারা। প্রথম যাত্রী হতে তিনি বেনাপোল এক্সপ্রেসে টিকিট নিয়েছেন। তিনি ছাড়াও দেশ,বিদেশি অনেকেই বেনাপোল থেকে রেল যাত্রায় যুক্ত হয়েছে। যোগাযোগ ক্ষাতে সরকারের একের পর এক এমন উন্নয়ন আগামীতে মানুষের জীবন যাত্রা আরো সহজ করবে।
জানা যায়, গত বছরের ২৫ জুন সব জল্পনা,কল্পনার অবসান ঘটিয়ে পদ্মার বুকে সেতু উদ্বোধন করে বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা। এতে ঢাকার সাথে দেশের দক্ষীন,পশ্চিমাঞ্চলের ২১টি জেলা যুক্ত হয়। সময়ও দূরত্ব কমে আসায় গত এক বছরে যোগাযোগ ক্ষাতে সুফল মেলে যাতায়াত ও বানিজ্যে। এরই মধ্যে মানুষের জীবন যাত্রাকে আরো এক ধাপ এগিয়ে নিতে এবার পদ্মার সেতুতে চালু হলো রেল সেবা। গতকাল খুলনা থেকে যাত্রী নিয়ে রেল পদ্মা পাড়ি দিলেও আজ থেকে বেনাপোল হতে বানিজ্যিক ভাবে যাত্রী নিয়ে বেনাপোল এক্সপ্রেস রুট পরিবর্তন করে যমুনা সেতুর পরিবর্তে স্বপ্নের পদ্মা সেতু হয়ে যায় ঢাকায়। প্রথম পর্যায়ে কেবল যাত্রীবাহী রেল চলাচলের সুবিধা হলেও পরে মিলবে রেলে পণ্য পরিবহন সেবা।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদা সুলতান মাহামুদ বিপুল জানান, বানিজ্যিক ক্জে ব্যবসায়ীদের রেল সেবা বড় ভুমিকা রাখবে। এ উন্নয়ন কার্যক্রম দেশের অর্থনীতিকে আগামীতে আরো বেগমান করতে ভুমিকা রাখবে।
বেনাপোল রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তা ইমদাদুল হক জানান, যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থ্যা পূর্বের চেয়ে আরো জোরদার করা হয়েছে।
বেনাপোল রেল ওয়ে ষ্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বর্তমানে বেনাপোল রেল ষ্টেশন থেকে ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস,
খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ও খুলনা-বেনাপোল রুটে বেতনা এক্সপ্রেস সার্ভিস চালু রয়েছে। আগে বেনাপোল এক্সপ্রেস যমুনা সেতু হয়ে যেত ঢাকায়। ০২ নভেম্বর থেকে পদ্মা পাড়ি দিয়ে বেনাপোল এক্সপ্রেস যায় ঢাকায়। পদ্মার পাড়ির সুযোগে রেল ভ্রমনে যাত্রীর সংখ্যা সামনের দিনে আরো বাড়বে জানান তিনি। এছাড়া খুব শিঘ্রয় নড়াইল হয়ে রেল যাবে ঢাকায়। তখন ঢাকা-বেনাপোলের দূরত্ব ও সময় অর্ধেকে কমে আসবে।




