× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ডেস্ক

আগামী ২ এপ্রিল বাজারে আসছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি সি৫৫

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
রিয়েলমি সি৫৫
বাজারে আসছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি সি৫৫

আগামী ০২ এপ্রিল দেশের বাজারে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৫৫ উন্মোচন করবে বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। প্রথম আপগ্রেডটি থাকবে নতুন সি৫৫ -এ। পাশাপাশি, ক্যামেরা, স্টোরেজ, চার্জ ও ডিজাইনে এ স্মার্টফোন সেগমেন্টের প্রথম বিভিন্ন ফিচারও থাকবে স্মার্টফোনটিতে।

রিয়েলমি আনুষ্ঠানিকভাবে সি সিরিজের আপগ্রেডের কথা জানিয়েছে।

রিয়েলমি সি৫৫ -এ থাকবে এ সেগমেন্টের প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা এবং সি সিরিজের প্রথম পণ্য হিসেবে এ স্মার্টফোনটিতে থাকবে ০.৭ মাইক্রোমিটার ফ্লাগশিপ লেভেল সেন্সর এবং ১/২” অপটিক্যাল ফরম্যাট। এ সেন্সরটি এর আগে রিয়েলমি জিটি মাস্টার এডিশনে ব্যবহার করা হয়েছিল। পূর্ববর্তী সি৩৫ এর তুলনায় সি৫৫ এর সেন্সর সাইজ ৫৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং ক্ল্যারিটি ও রেজ্যুলেশন উন্নত করা হয়েছে ৫৩.৮ শতাংশ।

রিয়েলমি সি৫৫ -এ থাকবে ১৬ জিবি পর্যন্ত ডায়ন্যামিক র‍্যাম ও ২৫৬ জিবি রম, যা এই দামের স্মার্টফোন সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি। এ রম ও র‍্যাম নিশ্চিত করবে স্মার্টফোন ব্যবহারে চমৎকার অভিজ্ঞতা। পাশাপাশি, সি৫৫ এর ব্যাটারি পারফরমেন্সও হবে আগের চেয়ে ভালো – থাকবে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং।

সম্প্রতি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, রিয়েলমি সি৩৫৫ এর পেছনে থাকবে সানশাওয়ার ডিজাইন। প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে অনুপ্রাণিত হয়েই এ ডিজাইন করা হয়েছে। এবং ফোনটি পাওয়া যাবে দু’টি রঙে – সানশাওয়ার ও রেইনি নাইট। অনন্য এ ডিজাইন মাত্র ৭.৮৯ মিলিমিটার পুরুত্বের (এ সেগমেন্টের প্রথম) এ ফোনের সাথে চমৎকারভাবে মানিয়ে গেছে। এছাড়াও, রিয়েলমি জানিয়েছে প্রথম স্মার্টফোন হিসেবে সি৫৫ -এ থাকবে ‘মিনি ক্যাপসুল।’ যা ডিসপ্লে’র সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

রিয়েলমি এর আপগ্রেড করা সি সিরিজ কে বলছে ‘আ চ্যাম্পিয়ন অব দ্য সেগমেন্ট।’ ব্র্যান্ডটির লক্ষ্য প্রাইস সেগমেন্টে উদ্ভাবনী ও শীর্ষস্থানীয় সব ফিচার নিয়ে আসার মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে নতুন মাত্রা দান করা।


এ ক্যটাগরির আরো খবর..