× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

ডেস্ক

আগামী বাজেটে ব্যাংক খাতে থেকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা ঋণ নেবে সরকার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩১ মে, ২০২৩
২০২৩-২৪ অর্থবছরের বাজেট

পয়লা জুন আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করছে সরকার। এই বাজেটে ব্যাংক খাতে থেকে সরকার ঋণ নেবে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা। যা সংশোধিত বাজেটের চেয়ে ১৬ হাজার ৫৭০ কোটি টাকা বেশি। আর মূল বাজেট থেকে ২৬ হাজার ৬১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে সরকারের ব্যাংক ঋণের এ প্রস্তাব করবেন।

চলতি ২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেটে সরকারের ব্যাংক ঋণ বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৪২৫ কোটি করা হয়। আর মূল্য বাজেটে সরকারের ব্যাংক ঋণের প্রাক্কলন ছিল ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি বছরের শেষের দিকে সংশোধিত বাজেটে ৯ হাজার ৯১ কোটি টাকা ঋণ বাড়িয়ে পুনঃনির্ধারণ করে।

বছরজুড়েই রাজস্ব আদায়ে ধীর গতি বিরাজমান। জাতীয় সঞ্চয়পত্র বিক্রিও কমে গেছে। ফলে সরকার ব্যয় নির্বাহ করতে সরকারের ব্যাংকের ওপর নির্ভরতা বাড়াতে হয়েছে। বেড়ে গেছে ঋণ। সে ধারাবাহিকতায় আগামী বছরেও ব্যাংক বাড়িয়ে লক্ষ্য ঠিক করেছে। যা বৃহস্পতিবার (১ জুন) বাজেট উপস্থাপনকালে প্রস্তাব করবেন অর্থমন্ত্রী।

আগামী অর্থবছরের বাজেটে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ বাড়িয়ে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ টাকা করা হবে। চলতি বছরের সংশোধিত বাজেটে মোট অভ্যন্তরীণ লক্ষ্য রয়েছে ১ লাখ ৪০ হাজার ৪২৫ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে নেওয়া হবে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা।

এ ব্যাংক ঋণের মধ্য থেকে বাড়তি সুদের দীর্ঘ মেয়াদি ঋণ ৮৬ হাজার ৫৮০ কোটি টাকা। আর তুলনামূলক কম সুদের ঋণ ৪৫ হাজার ৮১৫ কোটি টাকা। দুই ক্ষেত্রেই চলতি বছরের সংশোধিক বাজেটের চেয়ে বৃদ্ধি করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..