× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

আগামী বছরেই বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হবে ভারত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০২২
বেশি জনসংখ্যার দেশ

আগামী বছর ২০২৩ সালেই বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশে পরিণত হবে ভারত। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা ১৪১ কোটি ২৬ লাখের দেশ চীনকে আগামী বছর টপকে যাবে ভারত।

আজ সোমবার (১১ জুলাই) জাতিসংঘ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের রিপোর্ট বলছে, ২০২২ সালের শেষে চীনের জনসংখ্যা হবে ১৪২ কোটি ৬০ লাখ। ভারতের হবে ১৪১ কোটি ২০ লাখ। পরের বছরই (২০২৩ সালে) জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত। আর ২০৫০ সালে ভারতের জনসংখ্যা যখন ১৬৬ কোটি ৮০ লাখ হবে তখন তার আশপাশে কেউ থাকবে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালে শেষে বাংলাদেশের জনসংখ্যা হবে ১৭ কোটি। আর ২০৫০ সালে হবে ২৬ কোটি ৪০ লাখেরও বেশি। পাকিস্তানের জনসংখ্যা হবে ২৩ কোটি ৩০ লাখ, আর ২০৫০ সালে হবে ৩৭ কোটি ৫০ লাখ। ২০২২ সালে আমেরিকা জনসংখ্যা হবে ৩৩ কোটি ৭০ লাখ, আর ২০৫০ সালে হবে ৩৭ কোটি ৫০ লাখ।

তবে ২০২২ থেকে ২০৫০ সালের মধ্যে ৬১টি দেশের জনসংখ্যা কমবে। তার মধ্যে রয়েছে- চীন, রাশিয়া, বুলগেরিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, সার্বিয়া ও ইউক্রেন।

এ ছাড়া ২০৫০ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির যে হার প্রজেক্ট করা হয়েছে, তার মধ্যে অর্ধেক আসবে ৮টি দেশ থেকে। দেশগুলো হলো- ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, মিসর, ইথিওপিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন্স ও ভারত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে উন্নীত হবে। ২০৩০ সালে তা ৮৫০ কোটি এবং ২১০০ সালে তা ১০৪০ কোটিতে পৌঁছাবে। সূত্র : ডয়সে ভেলে, রয়টার্স


এ ক্যটাগরির আরো খবর..