× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

আগামী পাঁচ বছরে ব্যাংকিং খাত কে ডিজিটালাইড করা হবে -তথ্য প্রতিমন্ত্রী পলক

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ আগামী পাঁচ বছরের মধ্যে ব্যাংকিং সেক্টরকে  ডিজিটালাইজড করার  হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকল আর্থিক প্রতিষ্ঠানকে ডিজিটাল ইন্টারঅফারএবল এবং ডিজিটাল ট্রানজেকশনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন ব্যাংকিং ব্যবস্থাকে ক্যাশলেস ও পেপারলেস করতে সরকার কাজ করছে। প্রতিমন্ত্রী আজ গুলশানের হোটেল ওয়েস্টিনে সফটওয়্যার সলিউশন প্রোভাইডার মিলেনিয়াম এর রিক্স বেইজড ইন্টার্নাল অডিত সিস্টেম “তাহকীক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তাহকীক”হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে  স্বয়ংক্রিয় অডিট পরিচালনায় সহায়তাকারী সফটওয়্যার।যার মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের ঝুঁকি ভিত্তিক অডিট পরিচালনায় কর্ম দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে।

মিলিনিয়াম এর চেয়ারম্যান নিয়াজ আমাদের  সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলী রেজা ইফতেখার, আইবিসিএফ এবং সিডিবিএল এর ভাইস-চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল। প্রতিমন্ত্রী তাহকীকের মত সফটওয়্যার প্রতিষ্ঠানের মাধ্যমে তারুণ্যের অপরাণ শক্তিকে কাজে লাগিয়ে জ্ঞাননির্ভর  ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে সকলের প্রতি আহ্বান জানান। পরে তিনি সফটওয়্যার পণ্য তাহকীক এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..