× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক রিপোর্টার

আগামী দুই সপ্তাহের জন্য ইসরাইলে সব ধরনের ফুটবল স্থগিত করেছে উয়েফা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
uefa

ইসরাইলে ফিলিস্তিনি বাহিনী হামাসের আকস্মিক বড় ধরনের হামলার জেড়ে আগামী দুই সপ্তাহের জন্য সেখানে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

এ সম্পর্কে উয়েফার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী দুই সপ্তাহ ইসরাইলে অনুষ্ঠিতব্য সব ধরনের ম্যাচ স্থগিত করা হলো। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে নতুন তারিখ ঘোষনা করা হবে।’

সংস্থাটির বিবৃতিতে আরো বলা হয়, ‘উয়েফা খুব গুরুত্বের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখবে এবং নতুন সিদ্ধান্ত কিংবা সূচি ঘোষণার আগে সব কটি দলের সঙ্গেই যোগাযোগ রাখবে।’ আগামী বৃহস্পতিবার ইসরাইল ও সুইজারল্যান্ডের মধ্যকার তেল আবিবে অনুষ্ঠিতব্য ইউরো ২০২৪ বাছাইপর্বে ম্যাচটি স্থগিত করেছে উয়েফা। একইসাথে ১৫ অক্টোবর কসভোর বিপক্ষে ইসরাইলের বাছাইপর্বের ম্যাচটি নিয়ে আগামী কয়েকদিন পর্যবেক্ষন করবে উয়েফা। প্রিস্টিনায় নির্ধারিত সূচী অনুযায়ী ম্যাচটি আয়োজন করা যায় কিনা তা খতিয়ে দেখছে ইউরোপীয়ান সর্বোচ্চ সংস্থা।

এছাড়া আগামী ১২ ও ১৭ অক্টোবর এস্তোনিয়া ও জার্মানীর বিপক্ষে ইসরাইলের অনুর্ধ্ব-২১ ইউরোপীয়ান দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। একইসাথে আগামী ১১-১৭ অক্টোবর পর্যন্ত ইসরাইল, বেলজিয়াম, জিব্রালটার ও ওয়েলসকে নিয়ে আয়োজিত অনুর্ধ্ব-১৭ মিনি ইউরোপীয়ান টুর্নমেন্টও আপাতত স্থগিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..