× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

আগামীকাল বসছে সুপ্রীম কোর্ট

admin
হালনাগাদ: শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদক: দেড় মাসের ছুটি ও অবকাশ শেষে আগামীকাল রোববার থেকে খুলছে সুপ্রিম কোর্ট। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের আপিল মামলাসহ অনেক গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে মুখর হবে আদালত প্রাঙ্গণ।

আদালত খোলার প্রথম দিন প্রধান ‘ সুরেন্দ্র কুমার সিনহা, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি, সম্পাদকসহ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সৌজন্য সাক্ষাতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে আদালতের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের মূল ভবনের ভেতরের লনে এ সৌজন্যসাক্ষাৎ হবে।সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ এনটিভি অনলাইনকে বলেন, সাপ্তাহিক ছুটি, ঈদুল আজহা, দুর্গাপূজা, কোর্টের অবকাশসহ প্রায় ৫১ দিন আদালত বন্ধ ছিল। আগামীকালরোববার উচ্চ আদালত খুলছে। আবারও বিচারাঙ্গন প্রাণচাঞ্চল্য হয়ে উঠবে।

অতিরিক্ত রেজিস্ট্রার আরো জানান, সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য হাইকোর্টের কয়েকটি বেঞ্চ এবং আপিল বিভাগে চেম্বার আদালত খোলা রাখা হয়।এদিকে সুপ্রিম কোর্ট খোলার পর মানবতাবিরোধী অপরাধের আপিল মামলাসহ অনেক গুরুত্বপূর্ণ মামলার শুনানি শুরুহবে। এর মধ্যে জামায়াতে ইসলামীর তিন নেতার রিভিউ, আপিলের শুনানির জন্য অপেক্ষায় রয়েছে আপিল বিভাগে।আদালত খোলার পর এসব মামলা কার্যক্রম শুরু হবে বলে  নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।


এ ক্যটাগরির আরো খবর..