× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল প্লেট পর্বের ফাইনাল

SDutta
হালনাগাদ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলের প্লেট পর্বের ফাইনাল আগামীকাল সোমবার। প্রতিযোগিতায় বালক বিভাগের সেমিফাইনালে উঠেছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নির্ঝর ও মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়।

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সকাল ১০ টায় নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মুখোমুখি হবে মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের। দ্বিতীয় সেমিফাইনালে সকাল ১১ টায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নির্ঝর মুখোমুখি হবে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। বালক বিভাগের ফাইনাল বিকেল সাড়ে তিনটায়।

বালিকা বিভাগের সেমিফাইনালে উঠেছে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ (বনানী), উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়। বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে সকাল ৮ টায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ (বনানী) মুখোমুখি হবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের। এরপর দ্বিতীয় সেমিফাইনালে সকাল ৯ টায় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ মুখোমুখি হবে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের। ফাইনাল বেলা আড়াইটায়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কোষাধ্যক্ষ মোঃ খালেদ আনোয়ার। এছাড়া উপস্থিত থাকবেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মার্কেটিং বিভাগের সেকশন ম্যানেজার (ব্র্যান্ড) মো: নুরুজ্জামান।

আজকের খেলার ফলাফল:

হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা বিভাগের খেলায় আজ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ৪-১ গোলে জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুলকে পরাজিত করে। খেলার প্রধমার্ধে ১-১ গোলে সমতায় ছিলো।

 


এ ক্যটাগরির আরো খবর..