× Banner
সর্বশেষ
নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

আগামীকাল প্রধানমন্ত্রী কক্সবাজার জনসভায় বক্তৃতা দেবেন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
pm hasina

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ পাঁচ বছর পর জেলার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত জনসভায় আগামীকাল বক্তৃতা দেবেন। তাই আওয়ামী লীগের এই জনসভাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষ্যে, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন নগরী কক্সবাজারে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ আয়োজনকে কেন্দ্র করে, আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ উৎফুল্লিত। উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ প্রধানকে স্বাগত জানাতে গোটা শহরটিকে রঙিন সাজে সজ্জিত করা হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, সাধারণত মানুষ পর্যটনকেন্দ্র হিসেবে কক্সবাজারে আসে। কিন্তু বুধবার জেলাটির বিভিন্ন এলাকার মানুষ আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে দেখতে ও তাঁর বক্তৃতা শুনতে এই জনসভায় আসবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, জনগণ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রীকে সরাসরি দেখতে ও তাঁর কাছ থেকে নির্দেশনা পেতে আগ্রহী।

আওয়ামী লীগ নেতারা জানান, প্রধানমন্ত্রী সর্বশেষ ২০১৭ সালের ৬ মে কক্সবাজার সফর করেন। তখন তিনি কক্সবাজারকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। তারা জানান, প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সঙ্গতি রেখেই, জেলায় ৪০টি মেগা প্রকল্পসহ ৩ দশমিক ৫০ লাখ কোটি টাকা ব্যয়ে ৭৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি আয়োজনে অংশ নিতে এক দিনের সফরে আগামীকাল কক্সবাজার পৌঁছবেন। সফরকালে প্রধানমন্ত্রী চারদিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ এতে অংশ গ্রহণ করবেন। বিকেলে, আওয়ামী লীগ সভাপতি জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর এই সফর ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..