× Banner
সর্বশেষ
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

আগরতলায় শিল্প-বাণিজ্য মেলা শুরু

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে ২৬তম শিল্প ও বাণিজ্য মেলা। মেলার উদ্বোধন করেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী। মেলা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি।

অনুষ্ঠানে তপন চক্রবর্তী বলেন, ত্রিপুরার অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের সহায়ক ভূমিকা রয়েছে। আশুগঞ্জ বন্দর ব্যবহার করে খুব সহজে ত্রিপুরায় প্রয়োজনীয় সামগ্রী চলে আসছে। আমরা চাই দুই দেশ পারস্পারিক বোঝাপড়ার মধ্যদিয়ে এগিয়ে যাক।

সৈয়দ মোয়াজ্জেম আলি তার বক্তব্যে বলেন, ত্রিপুরায় উন্নয়নের এক অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবায়ন করতে দু’দেশের পারস্পারিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, শিল্প ও বাণিজ্য সচিব এম নাগা রাজু, পার্লামেন্ট মেম্বার শঙ্কর প্রসাদ দত্ত প্রমুখ।

এবারের মেলায় মোট ২১৫টি স্টলের মধ্যে বাংলাদেশের স্টল রয়েছে ৫৪টি। মেলায় গৃহস্থালী সামগ্রীর পাশাপাশি হস্ত-তাঁতসহ সূতা কাটার ঐতিহ্যবাহী যন্ত্র প্রদর্শন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..