× Banner
সর্বশেষ
সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান

আখেরি মোনাজাতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণে দোয়াপ্রার্থনা করে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। এ ছাড়া প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্য,আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীরাও মোনাজাতে অংশ নেন।গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বেলা ১১টার পর এই মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা ১১টা ৩৬ মিনিটে।

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি দিল্লির মারকাজের শূরা সদস্য হজরত মাওলানা মুহাম্মদ সা’দ আখেরি মোনাজাত পরিচালনা করেন। ইজতেমা ময়দানে বিদেশি নিবাসের পূর্ব পাশে বিশেষভাবে স্থাপিতমঞ্চ থেকে এ মোনাজাত পরিচালনা করা হয়।

দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেল এই মোনাজাত সরাসরি সম্প্রচার করে। ফলে মোনাজাতে শরিক হন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।এ ছাড়া গুলশানের বাসা থেকে মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। আগামী ২০ জানুয়ারি থেকে একই স্থানে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।


এ ক্যটাগরির আরো খবর..