× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি

আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে পাঠদান করালেন ইউএনও

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
পাঠদান করালেন ইউএনও

একটি প্রকল্পের উদ্বোধন শেষে অফিসে ফিরছিলেন উপজেলা নির্বাহী অফিসার। পথিমধ্যে রাস্তার পাশের একটি মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান কলালেন ইউএনও। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছেন স্কুল পরিদর্শনকারী উপজেলা নির্বাহী অফিসার। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান তালুকদার জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বিদ্যালয়ে পাঠদান চলছিলো। এরইমধ্যে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিফাত আরা মৌরি। এসময় ষষ্ট শ্রেনীর বিজ্ঞান ক্লাস চলছিলো। পরবর্তীতে সরাসরি তিনি (উপজেলা নির্বাহী অফিসার) শ্রেণিকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করে পাঠদান করান। এরপর শিক্ষকদের সাথে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন নির্দেশনা প্রদানসহ বিদ্যালয়ের সমস্যার কথা শুনে সাধ্যমতো সমাধানের আশ্বাস প্রদান করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, স্বল্প সময়ের জন্য আমরা ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আনন্দিত। তিনি আমাদের লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ জুগিয়েছেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ইতোমধ্যে আকস্মিকভাবে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়নের জন্য প্রতিষ্ঠান প্রধানদের দিকনির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..