× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

আওয়ামী শরিকদের মধ্যে যারা নৌকা প্রতীক পেলেন

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

আওয়ামী লীগ তাদের জোটভুক্ত শরিক দলগুলোর মধ্যে যারা নৌকা প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন তাদেরকে চূড়ান্ত চিঠি দিয়েছে।

আজ (শুক্রবার) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানান।

শরিকদের মধ্যে যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন তারা হলেন-

যুক্তফ্রন্টের (বিকল্পধারা) জন্য তিন আসন ছেড়েছে আওয়ামী লীগ। এগুলো হচ্ছে- মাহী বি চৌধুরী (মুন্সিগঞ্জ-১), লক্ষ্মীপুর-৪ আসনের মেজর (অব.) আব্দুল মান্নান, মৌলভীবাজার-২ আসনে এম এ শাহীন।

ওয়ার্কার্স পার্টির পাঁচজনও নৌকা প্রতীকে নির্বাচন করনে। মনোনয়ন প্রাপ্তরা হলেন ঢাকা-৮ রাশেদ খান মেনন, ঠাকুরগাঁও-৩ মো. ইয়াসিন আলী, রাজশাহী-২ ফজলে হোসেন বাদশা, সাতক্ষীরা-১ মুস্তফা লুতফুল্লাহ, বরিশাল-৩ টিপু সুলতান।

জাসদ (ইনু) প্রার্থীরাও নৌকা প্রতীকে নির্বাচন করনে। তারা হলেন- কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, ফেনী-১ বেগম শিরীন আখতার, বগুড়া-৪ এ কে এম রেজাউল করিম তানসেন, এবং জাসদ (বাদল-আম্বিয়া) চট্টগ্রাম-৮ মইন উদ্দিন খান বাদল।

প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-২) ও আনোয়ার হোসেন খান (লক্ষ্মীপুর-১)।

জাতীয় পার্টির (মঞ্জু) পিরোজপুর-২ আসন থেকে আনোয়ার হোসেন মঞ্জু, কুড়িগ্রাম-৪ রুহুল আমিন নৌকা প্রতীকে নির্বাচন করনে।

মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে (এরশাদ) ৪০ থেকে ৪২টি আসন ছাড়ছে আওয়ামী লীগ। তারা লাঙ্গল প্রতীকেই নির্বাচন করবেন বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..