× Banner
সর্বশেষ
মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা তৃণমুল পর্যন্ত পৌঁছে দিতে হবে -আবুল হাসানাত আবদুল্লাহ এমপি

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
সরকারের উন্নয়নের বার্তা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তৃণমুল নেতা-কর্মীদের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন যেমন তৃণমুল পর্যন্ত পৌঁছে দেয়া হয়েছে; তেমনি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের অসহায়, দুস্থ ও শ্রমজীবিদের উন্নয়নসহ সার্বিক উন্নয়নের সুফলের বার্তাও উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত তৃণমুল জনগনের কাছে পৌঁছে দিতে হবে। এই উন্নয়নের বার্তা পৌঁছে দেয়া আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনাদের সবার দ্বায়িত্ব।

বর্তমান সরকার দেশের সমস্টিক উন্নয়নের সাথে সবার জন্য খাদ্য নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমুল পর্যায়ে দরিদ্র জনগোষ্টিসহ মধ্যবিত্ত সকলকে সম্পৃৃক্ত করেছেন, তেমনি ওই সকল জনগোষ্ঠিকে সরকারের সামগ্রীক উন্নয়নের বার্তা সর্বত্র পৌঁছে দিতে নির্বাচিত জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের তৃণমুল নেতৃবৃন্দদের সাথে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মন্ত্রীর সেরাল গ্রামস্থ বাড়িতে রাজিহার ইউনিয়নের সাংগঠনিক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্যে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য, জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি এসব কথা বলেন। এসময় তিনি আসন্ন নির্বাচনে নেতা-কর্মীদের করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন মন্ত্রী। সভায় বিশেষ অতিথীর বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, রাজিহার ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মুরাদ সিকদারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

উপজেলার পাঁচটি ইউনিয়নের তৃণমুল নেতৃবৃন্দর সাথে পূর্ব নির্ধারিত সাংগঠনিক সভার শেষ দিনে রাজিহার ইউনিয়নসহ নয়টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সকল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় মেম্বর ও সংশ্লিষ্ঠ ইউনিয়নের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে ধারাবাকিভাবে বাকাল, বাগধা, রতœপুর ও গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমুল নেতৃবৃন্দর সাথে বিশেষ সাংগঠনিক সভা করেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..