আওয়ামী লীগ প্রবীণ নেতা নুরুল ইসলাম খলিফা না ফেরার দেশে

ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ ঝালকাঠি জেলা শাখার উপদেষ্টা মন্ডলির সদস্য প্রবীণ ত্যাগী নেতা ও ঝালকাঠি চেম্বারের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম খলিফা(৮০) বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার সময় শহরের কাপুড়িয়া পট্টি নিজ বাসভবনে দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান।(ইন্না……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আছর বাদ জানাযা নামাজ শেষে পশ্চিম ঝালকাঠির পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, ঝালকাঠি চেম্বারের বর্তমান সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাহাবুব হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক আবু সাইদ খান, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, পৌর মেয়র, ব্যবসায়ী আবেদ হাসান বাবু, যুবলীগ নেতা জিএস জাকির ও হাবিবুর রহমান হাবিল,আশিফুর রহমান দিপু লস্কর, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম,সহ সভাপতি লিমন নকীব, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন খান ধলু, ছাত্রলীগ নেতা মেহেদী মুন্না, শ্রমিক লীগ এর পক্ষে মোবারক হোসেন মল্লিক, স্বেচ্ছাসেবক লীগ এর সাধারন সম্পাদক নুরুজ্জামান সেলিম সহ আরও অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।