আওয়ামী লীগ নেতার দাবী লিটন এমপি কে মেরেছে জামায়াত-শিবির

গাইবান্ধা প্রতিনিধিঃ গত রাতে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন গাইবান্ধার হত্যাচেষ্টা মামলায় জামিনে থাকা আওয়ামী লীগ সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। গাইবান্ধার স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জেলা সদরের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি দাবি করছেন, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে জামায়াত- শিবির।

একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার কাছে এ দাবি করেন মাহবুব আরা। তিনি কী করে এতোটা নিশ্চিত করে জামায়াত- শিবিরকে দায়ী করছেন, এমন প্রশ্ন করা হলে মাহবুব আরা বলেন, ‘এটা জানা কথাই। লিটন জামায়াত- শিবিরকে কোণঠাসা করে রেখেছিলো। সে মারা গেলে জামায়াত- শিবিরেরই লাভ। এ ছাড়াও ভুরি ভুরি প্রমাণ আছে।’

কিছুদিন আগে এক শিশুকে গুলি করার মতো গুরুতর অপরাধ করেছিলেন লিটন। ওই ঘটনায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলাও হয়েছিলো। তিনি জামিনে ছাড়া পেয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

শিশুকে গুলি করার ঘটনা বিষয়ে মাহবুব আরা বলেন, ‘শিশুকে গুলি করার ঘটনাটা মিডিয়াতে এমনভাবে এসেছিলো যে, সেটা যে জামায়াত- শিবিরের চক্রান্ত ছিলো, এটা কেউ মানতো না। লিটন জীবন দিয়ে প্রমাণ করলো যে, শিশুকে গুলি করার ঘটনাটা জামায়াতেরই চক্রান্ত ছিলো।’

মাহবুব আরা বলেন, ‘জামায়াত লিটনকে আক্রমণ করেছিলো। পরে লিটন গুলি ছুড়লে তা শিশুর পায়ে লাগে। লিটন জীবন দিয়ে এই সত্য প্রমাণ করে গেলো।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।