× Banner
সর্বশেষ
আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪

আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১২ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে ১ জন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের তালতলা হরিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলো- ওই গ্রামের ফিরোজ শাহী, মাহবুবুর রহমান, আমিরুল ইসলাম, নজরুল ইসলাম, হারুন অর রশীদ, রূপালী খাতুন ও গুলিবিদ্ধ মফিজুল ইসলামসহ ১২ জন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী জোয়ার্দ্দার ও সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান ফয়েজ উল্যাহ ফয়েজের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১২ রাউন্ড গুলিবর্ষণ করে। সংঘর্ষে আহত হয় ১১ জন ও পুলিশের গুলিতে ১ জন গুলিবিদ্ধ হয়।
আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..