× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

আওয়ামী লীগের দুই সংসদ সদস্যকে তলব-দুদক

admin
হালনাগাদ: বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ অবৈধভাবে সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগের দুই সংসদ সদস্যকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বুধবার পাঠানো তলবি নোটিশে খুলনার সংসদ সদস্য মিজানুর রহমানকে ১৬ই এপ্রিল এবং নরসিংদীর কামরুল আশরাফ খানকে ১১ই এপ্রিল দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।

যে অভিযোগের ওপর ভিত্তি করে মিজানুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান চলছে, তার মধ্যে মাদক ব্যবসার

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের এ সাংসদের বিরুদ্ধে গেলো ৭ মার্চ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর বক্তব্য জানতে তাঁকে তলব করা হয়।

দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঠিকাদারি এবং সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ পরিবারের সদস্যদের নামে নিয়েছেন খুলনার সংসদ সদস্য মিজানুর। অভিযোগ করা হয়, সংসদ সদস্য হওয়ার পর তিনি দামি গাড়ি, শহরতলিতে ৫০ কোটি টাকার জমি, স্ত্রীর নামে সোনাডাঙ্গায় ৫ কোটি টাকা মূল্যের তিনতলা বাড়ি করেছেন।

এছাড়া সন্তানদের নামে আছে বিপুল পরিমাণ জমি। এছাড়া নরসিংদীর সংসদ সদস্য কামরুলের বিরুদ্ধে আসা অভিযোগে বলা হয়েছে, কালোবাজারে সরকারি সার বিক্রি করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন এই জনপ্রতিনিধি।


এ ক্যটাগরির আরো খবর..