আওয়ামী লীগের দালাল ভারত চায় না আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হোক। ভারত বাংলাদেশে সব দলের অংশগ্রহনে একটি সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন চায়। সেই নির্বাচনে যে দল নির্বাচিত হয়ে আসবে ভারত সরকার তাদের-কেই সমর্থন করবে। নির্বাচিত দল যদি জামাতে ইসলামি হয় তাতেও ভারতের কোন আপত্তি নেই।
কিন্তু এক বা একাধিক রাজনৈতিক দলের কার্যক্রমকে স্থগিত ঘোষণা করে অন্তর্বর্তী সরকার যদি একতরফা ভাবে অথবা পিআর পদ্ধতি প্রয়োগ করে কোন নির্বাচন অনুষ্ঠিত করতে চায় ভারত সেই নির্বাচনকে সমর্থন করবেনা। আনুষ্ঠানিক ভাবে ভারত সরকার এই ঘোষণা না করলেও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি ও জামাতে ইসলামের মতো দল গোপনে ভারতের নীতিনির্ধারকদের সাথে সাক্ষাৎ করতে গেলে ভারতের মনোভাব তাদের জানিয়ে দেয়া হয়েছে। এনসিপি ভারতে না গেলেও তারা ঢাকায় ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে ব্যর্থ হয়েছে।
ভারত যে আওয়ামী লীগের দালাল সে কথা এখন আর গোপন নেই। ভারত কেন আওয়ামী লীগের দালালী করে তা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া থেকে শুরু করে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আশ্রয় দেয়া এবং পুনরায় বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক উত্থান প্রমাণ করছে ভারত বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া দ্বিতীয় আর কোন রাজনৈতিক দলের দালাল হতে পারেনি। ভবিষ্যতে আর কোন রাজনৈতিক দল আওয়ামী লীগের পথ অনুসরণ করবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। তবে বাংলাদেশের রাজনীতিতে ভারতের সমর্থন ছাড়া যে অন্যকোন রাজনৈতিক দলের অস্তিত্ব শুন্য তা বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাতে ইসলামি হারেহারে টের পেয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের কোন রাজনৈতিক দল চায়নি আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক। আওয়ামী লীগ কিন্তু রাজনীতিতে আবার ফিরে আসার মতো পরিস্থিতি সৃষ্টি করতে সমর্থ হয়েছে। বিএনপিও চায়নি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এসে নির্বাচনে অংশগ্রহণ করুক। অন্তর্বর্তী সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করে তখনও বিএনপি অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছিল।
কিন্তু গত এক মাসের ব্যবধানে এমন কি হলো যে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর কলকাতার এক বাংলা কাগজে সাক্ষাৎকার দিতে গিয়ে পরিস্কার ভাবে বলেছেন ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করুক বিএনপি সেটা চায়।
ভারতের ইচ্ছেমতো সব রাজনৈতিক দলের সমন্বয়ে যদি জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে সে সরকার কতটুকু সফলতা পাবে গত এক বছরে ভারত সরকারের ভূমিকা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
ফলে ২৬ এর ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আদৌও অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।সামনের দিনগুলো অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনা সরকারের পতনের পূর্বপ্রস্তুতির কথাই স্মরণ করিয়ে দিচ্ছে।
এ ক্যটাগরির আরো খবর..