× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

এনডিএম রিপোর্ট

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংষ্কার -ববি হাজ্জাজ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
আওয়ামী লীগকে নিষিদ্ধ

ছাত্র-জনতার গণঅভ্যুথানের মাধ্যমে গঠিত হওয়া এই সরকারের দায়িত্ব ছিলো টেকসই ভবিষ্যত বিনির্মাণের জন্য ফ্যাসিবাদী সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার করা। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংষ্কার।” বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ ১৫ এপ্রিল মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) বৈঠকে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, “সাবেক কোন প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্যতা একটি বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা এই প্রস্তাবের সাথে একমত হতে পারি নাই। প্রধানমন্ত্রীর মেয়াদ দুই টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা একমত হলেও আমরা মনে করি একমাত্র নির্বাচিত সংসদই এই সিদ্ধান্ত নেবার এখতিয়ার রাখে। তবে সংবিধান সংষ্কার কমিশনের প্রতিবেদনে সুপারিশকৃত এনসিসির গঠন প্রক্রিয়ার সাথে আমরা সম্পূর্ণভাবে একমত নই এবং প্রয়োজনে এনসিসির সকল সদস্যের সম্মতিতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করতে পারেন বলে যে বিধান রাখা হয়েছে তার সাথে আমরা দ্বিমত পোষণ করেছি।”

তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার যে সুপারিশ নির্বাচন কমিশ সংষ্কার প্রতিবেদনে উঠে এসেছে আমরা তা প্রত্যাখান করেছি। রাষ্ট্রপতি নির্বাচনে দলনিরপেক্ষ ব্যক্তিকে মনোনীত করার বিষয়ে আমরা একমত নই। সংবিধানে বহুত্ববাদ সংযোজন নিয়েও আমাদের আপত্তি রয়েছে। রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের সুপারিশ যেভাবে করা হয়েছে সেখানে জাতীয়তাবাদ প্রশ্নে আমাদের ভিন্নমত রয়েছে। সংবিধানে মৌলিক অধিকার প্রশ্নে ভারসাম্য এবং আনুপাতিকতা পরীক্ষার যে কথা বলা হয়েছে তা বাস্তবসম্মত নয়।”

ববি হাজ্জাজ বলেন, “নূন্যতম ১০% আসনে রাজনৈতিক দলগুলোকে তরুণ প্রার্থী দেবার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে সেটা অস্পষ্ট। এমপি পদে নির্বাচনে বয়স কমিয়ে ২১ করাটা বর্তমান বাস্তবতায় সম্ভব নয়। একজন সংসদ সদস্য একইসাথে সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না বলে যে সুপারিশ করা হয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখনো বাস্তবায়নযোগ্য নয়।”

ববি হাজ্জাজ বলেন, “সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংষ্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে আমরা ঐকমত্য কমিশনকে জানিয়েছি। উপজেলা জননিরাপত্তা অফিসার পদে একজন এএসপি পদমর্যাদার কাউকে নিয়োগ করার ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে। একইসাথে আমরা প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু এবং জেলা পরিষদ বাতিলের প্রস্তাবের বিরোধিতা করেছি। রাজধানী মহানগর সরকার চালুর যে সুপারিশ করা হয়েছে সেখানেও আমাদের আপত্তি রয়েছে।”


এ ক্যটাগরির আরো খবর..