আওয়ামীপন্থী ৮৪ জন আইনজীবীকে কারাগারে

আওয়ামীপন্থী ৮৪ জন আইনজীবীকে কারাগারে

আওয়ামীপন্থী ৮৪ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় আওয়ামীপন্থী ৯ আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। জামিন পাওয়া ৯ জনের মধ্যে ৮ জনই মহিলা আইনজীবী।

এদিন সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন এসব আওয়ামীপন্থী আইনজীবীরা। বিকেল সাড়ে ৩টার দিকে তাদের জামিন শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে বিকেল ৫টার পর আদালত এই আদেশ দেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম।

তিনি বলেন, আসামিপক্ষে জামিন চাওয়া হয়। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে ৯ জনের জামিন মঞ্জুর করেছেন। এর মধ্যে ৮ জন নারী আইনজীবী রয়েছেন।

আওয়ামীপন্থী ৯৩ আইনজীবীর মধ্যে রয়েছেন, বারের সাবেক সভাপতি সাইদির রহমাম মামিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামিমসহ বারের সাবেক সদস্যরা।

এর আগে, গত ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামীপন্থি ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন ১১৫ জন। ৭ এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। জামিনের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই আদালতে আত্মসমর্পণ করেন ৯৩ আইনজীবী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।