× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

আই.সি.এস.এস এর মৌলভীবাজার জেলা সম্মেলন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধি: ইন্টারন্যাশনাল সেন্টার ফর শ্রীচৈতন্যদেব ষ্টাডিজের মৌলভীবাজার জেলা সম্মেলন শুক্রবার মৌলভীবাজার শহরস্থ শ্রীশ্রী নূতন কালীবাড়ীতে অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদিপ জ্বালিয়ে সম্মেলনের শুভ উদ্ভোধন করেন ঠাকুরবানী বংশের প্রভুপাদ শ্রীমৎ নিরঞ্জন গোস্বামী।

প্রাক্তন সভাপতি শ্রীআশুরঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব এড. কিশোরী পদ দেব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন সর্বশ্রীঃ অধ্যক্ষ মঞ্জু গোপাল দেব, প্রকৌশলী নানক কান্তি সেন, আই, সি, এস, এস, এর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য নিত্য গোপাল গোস্বামী, অনুকুল দেব, কেতকী রঞ্জন ভট্টাচার্য্য, সিলেট জেলা সভাপতি বিক্রম গোস্বামী ও সম্পাদক নিধির সূত্রধর, হবিগঞ্জ জেলা সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্য, মৌলভীবাজার সদরের সম্পাদক শিব প্রশন্ন ভট্টাচার্য্য, কমলগঞ্জ উপজেলা সম্পাদক শ্যামসুন্দর গোস্বামী, কুলাউড়া উপজেলা সভাপতি সুধাংশু মোহন বিশ্বাস ও সম্পাদক তপন দত্ত, বালাগঞ্জ উপজেলা আহবায়ক সাগর কৃষ্ণ দাস, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি এড. মাখন লাল দাস, ভাগবত সংঘের সভাপতি শীলা তালুকদার, সিলেট চৈতন্য গবেষনা কেন্দ্রের নির্বাহী সদস্য পরিমল দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ মোহন দেব, রজত শুভ্র চক্রবর্তী প্রমুখ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রসময় সুত্রধরের সভাপতিত্বে দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে রসময় সুত্রধরকে সভাপতি, নিত্যগোপাল গোস্বামীকে  সাধারণ সম্পাদক ও এড. বিষ্ণু পদ ধরকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট আই, সি, এস, এস এর মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় মহাসচিব এড. কিশোরী পদ দেব শ্যামল।


এ ক্যটাগরির আরো খবর..