× Banner
সর্বশেষ
কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী

আইন সবাইকে মানতেই হবে, বাস চলুক আর নাই চলুক

admin
হালনাগাদ: রবিবার, ৫ আগস্ট, ২০১৮

পরিবহন মালিকদের কাছে আজ আমরা জিম্মি। বাস চলুক আর না চলুক, সরকারকে অনুরোধ করব তাদের সঙ্গে কোনো আপস নয়। আইন সবাইকে মানতে হবে। বললেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, কোমলমতি শিশুরা রাজনীতি বোঝে না। তারা বাচঁতে চায়। তারপরও তাদের ওপর ছাত্রলীগ যেভাবে হামলা করছে তা দুঃখজনক। রাজনীতিবিদদের এখন কোনো সম্মান নেই, ঘৃণার চোখে দেখে। সেজন্য নিজেকে সৈনিক পরিচয় দেই। বর্তমান সংসদে ১৫৪ জন এমপি বিনা ভোটে নির্বাচিত, তাদের রাজনীতিবিদ বলিইবা কি করে।

আইনজীবী ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট বাসেত মজুমদার, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, পরিমল কুমার বিশ্বাস, অ্যাডভোকেট ইয়াহিয়, গিয়াস উদ্দিন, ফরিদ উদ্দিন আহমেদ।

হুসেইন মুহম্মদ এরশাদ নৌমন্ত্রী শাহাজাহান খাঁনের সমালোচনা করে বলেছেন, তার একটি হাসি গোটা দেশকে অস্থিতিশীল করে তুলেছে। তারা আজ মানুষ মরলে হাসে। তাদের কাছে মানুষের কোনো মূল্য নেই।

এরশাদ বলেন, আমার মতো নির্যাতিত রাজনীতিবিদ আর দেখিনি। আমি ক্ষমতায় থেকে একদিনের জন্যও শান্তিতে দেশ চালাতে পারিনি। ৩৬৮ দিন হরতাল দেয়া হয়েছে। এখনও শান্তিতে ঘুমাতে পারি না। মামলায় জর্জরিত। আমি কী এমন খারাপ কাজ করেছি, কী অন্যায় করেছি? যে আমাকে এত অত্যাচার সইতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..