× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক

আইন ও ন্যায্যতার ভিত্তিতেই পরিচালিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-উপাচার্য

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
আইন ও ন্যায্যতার ভিত্তিতেই পরিচালিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আইন ও ন্যায্যতার ভিত্তিতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিচালিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কর্মস্থলে যোগ দেওয়ার সময় তিনি এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, আমি নিশ্চয়তা দিচ্ছি সবাইকে, ইচ্ছাকৃত কোনো অন্যায্য কাজ করব না। তবে মানুষ হিসেবে ভুলত্রুটি হতে পারে। কিন্তু আমার কাছে এসে ভুলত্রুটি ধরিয়ে দেবেন। আমি নিজেকে সংশোধন করিয়ে নেব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের থেকে উপাচার্য নিয়োগের জন্য বিগত একমাস ধরে যারা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই।

উপাচার্য আরও বলেন, আমাদের সব কাজের মূল হলো ছাত্র-ছাত্রী। তাই সব কিছুর ঊর্ধ্বে আমরা শিক্ষার্থীদের স্বার্থকেই যেন স্থান দিই। একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য আমরা সবাই চেষ্টা করব।

উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, জুলাই বিপ্লবের শহীদ সব ছাত্র-জনতাকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখনো অনেকে হাসপাতালের চিকিৎসাধীন আছেন, তাদের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন সমাজ ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা। আপনাদের সঙ্গে নিয়ে আসরা সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাব।


এ ক্যটাগরির আরো খবর..