স্টাফ রিপোর্টারঃ গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দেশব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, পোস্টার অংকন ও কার্টুন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তিনি এ কথা জানান।
রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঙ্গলবার সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
তিনি বলেন, শাসন ব্যবস্থার কোথাও দুর্বলতা থাকলে মানুষ চাইলেও ভালো হতে পারে না। এ অবস্থার উন্নয়নের তাগিদ দেন তিনি। দুদক চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, এতদিন কেবল অভিযোগের ভিত্তিতে দুর্নীতি মামলা করা হতো। তবে এখন দুদক স্বপ্রণদিত হয়ে গোয়েন্দা তথ্য ভিত্তিতে দুর্নীতিবাজদের মামলার আওতায় নিয়ে আসবে।