× Banner

জনকণ্ঠ সম্পাদক-মুনতাসীর মামুনসহ তিনজনকে লিগাল নোটিশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

স্টাফ রিপোটার: জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, নির্বাহী সম্পাদক স্বদেশ রায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুনের বিরুদ্ধে ১২ কোটি টাকা মানহানির অভিযোগ এনে লিগ্যাল নোটিশ দিয়েছেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

সাত দিনের মধ্যে এ টাকা পরিশোধ না করলে দেওয়ানি ও ফৌজদারি আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) গোবিন্দ চন্দ্র প্রামাণিকের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আফসানা বেগম।

এতে বলা হয়, ২০ জুন দৈনিক জনকণ্ঠে ‘সংখ্যালঘুদের উদ্বেগ ও একরৈখিক চিন্তাভাবনা’ শীর্ষক কলামে গোবিন্দ প্রামানিককে জামায়াতের ধর্ম বিষয়ক সম্পাদক উল্লেখ করা হয়। যা মিথ্যা, বিভ্রান্তি ও ফরমায়েসি প্রতিবেদন।

নোটিশে আরও বলা হয়, ‘মুনতাসীর মামুনকে বুদ্ধিবৃত্তিক জালিয়াতিকারী ও জনকণ্ঠের সম্পাদক এবং নির্বাহী সম্পাদককে জালিয়াতির সহযোগী উল্লেখ করে বলা হয়, তারা ইচ্ছাকৃতভাবে গোবিন্দ্র চন্দ্র প্রামাণিককে ক্ষতির সম্মুখীন করেছেন। প্রকৃতপক্ষে গোবিন্দ চন্দ্র প্রমানিক জামায়াতের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন না’।

‘এতে সামাজিক, মানসিক ও সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় নোটিশ পাওয়ার পর থেকে ৭ দিনের মধ্যে তিন বিবাদীকে ৪ কোটি টাকা হারে মোট ১২ কোটি টাকা গোবিন্দ্র চন্দ্রকে পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় ৩ জন বিবাদীর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনে আশ্রয় গ্রহণ করা হবে, বলে নোটিশে উল্লেখ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..