× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ডেস্ক

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান

রাজধানী‌র সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খিলক্ষেতের ৩০০ ফিট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত চেকপোস্ট এলাকায় সেনাবাহিনী, ট্রাফিক ও থানা-পুলিশ এই অভিযান চালায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র তা‌লেবুর রহমান জানান, গত দুই মা‌সে অবৈধ যানবাহ‌নের বিরু‌দ্ধে ২২ হাজার মামলা করা হয়েছে। এই সময়ে সা‌ড়ে ৮ কো‌টি টাকা জ‌রিমানা আদায় করা হয়েছে।

অভিযানে মোট ১৩৬টি মামলা দেওয়া হয়। এ ছাড়াও জরিমানা আদায় করা হয় ২ লাখ ৩৪ হাজার ৫শ’ টাকা। মাদকসেবন, সরকারি কাজে বাধা এবং সিগনাল অমান্য করাসহ বিভিন্ন অপরাধে ১২ জনকে আটক করা হয়।

এ ছাড়া জব্দ করা হয় ২৭টি মোটরসাইকেল ও ২টি প্রাইভেট কার। জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেন, মামলা দেওয়া গাড়ির মধ্যে বেশির ভাগ মোটরসাইকেল ও কিছু প্রাইভেট কার ছিল। সিগন্যাল অমান্য, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র ঠিক না থাকায় গাড়ির বিরুদ্ধে মামলা, গাড়ি জব্দ ও বাইকারদের আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..