× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আইনজীবীকে ৩ মাসের জন্য বহিস্কার

admin
হালনাগাদ: বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আব্দুল মান্নান তালুকদার ৩ মাসের জন্য বহিস্কার হয়েছেন। জেলা আইনজীবী সমিতির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। আব্দুল মান্নান তালুকদার এলাকার প্রতিবেশীর জমি দখল করে স্থায়ী ভবন নির্মাণ করে বসবাসের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে কারণ দর্শানো হয় মান্নান তালুকদারকে। সন্তোষ জনক কোন উত্তর না পাওয়ায় বহিস্কার আদেশ প্রদান করেন জেলা আইনজীবী সমিতি।

চিকন্দী এলাকায় এডভোকেট আব্দুল মান্নান তালুকদারের প্রতিবেশী আঃ রব মাদবরের লিখিত আবেদনপত্র থেকে জানা যায়, আব্দুল মান্নান তালুকদার আবেদনকারীর জমি অন্যায় ভাবে দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করে বসবাস করছে। এ বিষয়ে তিনি ২৪ জুলাই জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট লিখিত আবেদন করেন। জেলা আইনজীবী সমিতি বুধবার বিকালে এডভোকেট আব্দুল মান্নান তালুকদারকে সদস্য পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করেন।

জেলা আইনজীবী সমিতি হতে এডভোকেট আব্দুল মান্নান তালুকদারের নিকট প্রেরিত বহিস্কার আদেশ থেকে জানা যায়, জেলা আইনজীবী সমিতি ২৫ জুলাই, ২৮ জুলাই ও ২৬ সেপ্টেম্বর নোটিশের মাধ্যমে অভিযুক্ত এডভোকেট আব্দুল মান্নান তালুকদারের নিকট জবাব চাওয়া হয়। তিনি যে জবাব প্রদান করেন তা জেলা আইনজীবী সমিতির নিকট সন্তোষ জনক ও গ্রহনযোগ্য হয়নি।

জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত থেকে জানা যায়, অভিযুক্ত এডভোকেট আব্দুল মান্নান তালুকদারের কাছ থেকে সন্তোষ জনক জবাব পাওয়া যায়নি, আইনজীবী সমিতির সিদ্ধান্ত অমান্য করেছে এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে অর্থের প্রলোভন দেখিয়েছে। আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ধারা ৫ এর (ক), (খ) ও (গ) ধারা মোতাবেক অপরাধ করেছে এডভোকেট আব্দুল মান্নান তালুকদার। তাই এডভোকেট আব্দুল মান্নান তালুকদারকে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্য পদ হতে আগামী ৩ মাসের জন্য বহিস্কার করা হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তের অনুলিপি বাংলাদেশ বার কাউন্সিল, শরীয়তপুর জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শরীয়তপুর, সিনিয়র সহকারী জজ সদর ও জাজিরা আদালত, সভাপতি/সাধারণ সম্পাদক চিকন্দী আইনজীবী সমিতি বরাবর প্রেরণ করেছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এডভোকেট আব্দুল মান্নান তালুকদার আগামী ৩ মাস জেলা আইনজীবী সমিতির সদস্য না। চিকন্দী আইনজীবী সমিতি জেলা আইনজীবী সমিতির বাইরে না। চিকন্দী আইনজীবী সমিতি যদি জেলা আইনজীবী সমিতির সাথে একাত্বতা প্রকাশ করে এডভোকেট আব্দুল মান্নান তালুকদারকে সাময়িক বহিস্কার করলে করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..