× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এবং গুরুদয়াল ডিগ্রী কলেজ পরিদর্শন রাষ্ট্রপতির

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
পরিদর্শন রাষ্ট্রপতির

কিশোরগঞ্জে আইটি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭০ কোটি টাকা ব্যয়ে আইসিটি বিভাগ এ প্রকল্প শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রত্যক্ষ করেন এবং গুরুদয়াল ডিগ্রী কলেজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

আজ দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্মিতব্য শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপ্রধান বলেন, এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির পথ উন্মুক্ত হবে। প্রশিক্ষণের মান যাতে বিশ্বমানের হয় সে ব্যাপারে শুরু থেকেই উদ্যোগ নেওয়ার উপর জোর দেন রাষ্ট্রপতি।

সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন ও রেজওয়ান আহমেদ তৌফিক, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এবং রাষ্ট্রপতির সচিবগণ এসময় উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতি হামিদ গুরুদয়াল সরকারি কলেজ পরিদর্শন করেন।

আজ বিকেলে কিশোরগঞ্জের সাতদিনের সফর শেষে ঢাকা ফিরছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..