আইএস-জঙ্গি ভূত প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাড়াতে সক্ষম হয়েছি

বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আইএস-জঙ্গি ভূত আমাদের উপর চাপিয়ে দিতে চেষ্টা চালানো হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ ভূত আমরা তাড়াতে সক্ষম হয়েছি। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলার দেওয়ানেরচর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত আরব আলী একাডেমিক ভবন এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোকচিত্র গ্যালারি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন- আমরা আর কোনও ভুল করতে চাই না। শেখ হাসিনা ছাড়া আর বাংলাদেশ অন্ধকারাচ্ছন্ন হতে দেয়া হবে না। আমরা দুর্নীতিতে আর চ্যাম্পিয়ন হতে চাই না।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতি সব কিছু পেয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, আমাদের নতুন প্রজন্মরা পৃথিবীর সাথে টক্কর দিয়ে চলার পাশাপাশি বলতে পারবে আমরা কারো দান-দক্ষিণায় চলি না। আমাদের বাংলাদেশ আজকে উন্নত বাংলাদেশে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্ম নিশ্চয়ই ভুল করবে না। আর কোনও ষড়যন্ত্রের শিকারও হবেন না।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও মনোহরদী-বেলাবো আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এএইচ আসলাম সানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের সাবেক আইজিপি সহিদুল ইসলাম। এসময় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।