× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

পিআইডি

আইইবিতে ‘প্রকৌশল কোডস এবং মান ইন্ডেক্স’ বইয়ের মোড়ক উন্মোচন

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
প্রকৌশল কোডস এবং মান ইন্ডেক্স

‘প্রকৌশলীরা ডিজাইনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কোডস ব্যবহার করলেই দীর্ঘস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ সহজেই অর্জন করা সম্ভব হবে৷ বাংলাদেশের সর্বত্র উপদেশ দেওয়ার মানুষ অভাব হয়না কিন্ত কাজ করার মানুষ খুবই কম। সেই কাজের মান যদি সঠিক ভাবে নিয়ন্ত্রিত না হয় তবে কোন কাজই মানসম্মত হয় না৷ সেই জন্যই আইইবি কর্তৃক এই ‘প্রকৌশল কোডস এবং মান ইন্ডেক্স’ বইটি সকল বিভাগের ডিজাইনের সাথে সংযুক্ত প্রকৌশলীদের জন্য খুবই প্রয়োজন’।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইবির উদ্যোগে ‘প্রকৌশল কোডস এবং মান ইন্ডেক্স-২০২২’ বইয়ের মোড়ক অনুষ্ঠানে বক্তারা এই সব কথা বলেন।

বক্তারা আরও বলেন, আইইবি সব সময় প্রকৌশলীদের পেশাদারিত্বের উন্নয়নে কাজ করে যাচ্ছে৷ প্রকৌশলীদের পেশাগত উৎকর্ষ সাধনে সার্বিক সহযোগিতা অব্যহত আছে। প্রকৌশলীদের কাজের ক্ষেত্রে চলমান জ্ঞানের সাথে তাল মিলিয়ে চলতে হবে৷ রাষ্ট্রের প্রকৌশল কাজ প্রকৌশলীদের মাধ্যমেই করা উচিত বলে বক্তারা সরকারের কাছে দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট এবং রাজউকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: শাহাদাৎ হোসেন (শীবলু) এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইবির এজিএস প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন।

বক্তব্য প্রদান করেন মিলিটারী ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজীর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জয়নুল আবেদীন, আইইবির ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, খন্দকার মঞ্জুর মোর্শেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির সাবেক প্রেসিডেন্ট কবির আহমেদ ভূঁইয়া, আইইবির এজিএস রনক আহসান, আবদুস সালাম, তারিক নাজমুস শাহাদাত, হাবিবুর রহমান প্রমুখ।  


এ ক্যটাগরির আরো খবর..