× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

গৌরনদী প্রতিনিধি (মণীষ চন্দ্র বিশ্বাস)

আংশিক উদ্ধার করেছে পুলিশ ইউপি সদস্যর বিরুদ্ধে ঠিকাদারের রড চুরির অভিযোগ

ACP
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০২২
ইউপি সদস্যর বিরুদ্ধে ঠিকাদারের রড চুরির অভিযোগ

জেলার প্রতিষ্ঠিত প্রথম শ্রেনীর এক ঠিকাদারের বসত ঘরের সামনে নির্মান সাইডের জন্য স্তুপ করে রাখা প্রায় তিনটন রড রাতের আধাঁরে সহযোগীদের নিয়ে এক ইউপি সদস্য চুরি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই ঠিকাদারের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ অভিযুক্ত ইউপি সদস্যর ঠিকাদারী কাজের সাইড থেকে চুরি হওয়া রডের আংশিক উদ্ধার করেছেন। এ ঘটনায় ভূক্তভোগী ঠিকাদার সেলিম সেরনিয়াবাত মামলা দায়েরের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের।

শনিবার সকালে বরিশাল ইডি’র প্রথম শ্রেনীর ঠিকাদার পশ্চিম শাওড়া গ্রামের সেলিম সেরনিয়াবাত অভিযোগ করেন, তার নির্মান সাইডের জন্য বসত ঘরের পাশে প্রায় পাঁচটন রড স্তুপ করে রাখা হয়। ওই রডের মধ্য থেকে গত ২ আগস্ট দিবাগত রাতে প্রায় তিনটন চুরি হয়ে যায়। যার বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।সেলিম আরও জানান, পরেরদিন ভোর থেকে অনেক খোঁজাখুজি করেও চোরাই রডের সন্ধান মেলেনি।

এরইমধ্যে ৪ আগস্ট পাশ্ববর্তী নাঠৈ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান কাজের সাইডে চোরাই রডের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে সেখানে গেলে ওই নির্মান কাজের ঠিকাদার ও স্থানীয় চাঁদশী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান সুলভ ওই রড তার ক্রয় করা বলে দাবি করেন। এসময় তার কাছে রড ক্রয়ের মেমো কিংবা কোন দোকান থেকে ক্রয় করা হয়েছে জানতে চাইলে তিনি কিছুই বলতে পারেননি। উল্টো ইউপি সদস্য ও তার লোকজনে হামলা চালিয়ে তার (ঠিকাদার সেলিম) গাড়ির ড্রাইভার সৈয়দ জাফরকে মারধর করে আহত করে।

এসময় তিনি (সেলিম) ও তার সাথে থাকা লোকজনে এগিয়ে আসলে ইউপি সদস্য তাদেরও মারধর করতে তেড়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরি হওয়া রডের আংশিক (প্রায় তিনশ’) কেজি জব্দ করে থানায় নিয়ে আসেন।রড উদ্ধারের সত্যতা স্বীকার করে থানায় লিখিত অভিযোগের তদন্তকারী অফিসার এসআই সুশান্ত কুমার বলেন, চুরি হওয়া বাকি রডের সন্ধান চলছে। পাশাপাশি অভিযোগকারী ও অভিযুক্তর রড ক্রয়ের কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে ঠিকাদার সেলিম সেরনিয়াবাত বলেন, থানার লিখিত অভিযোগটি যেন এজাহার না হয় সেজন্য ইউপি সদস্যর পক্ষালম্বন করে একটি প্রভাবশালী মহল নানাতৎপরতা শুরু করেছে। ঠিকাদারের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য মেহেদী হাসান সুলভ বলেন, পুলিশ যে রড জব্দ করেছে তা আমার ক্রয় করা। প্রতিপক্ষের লোকজনে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য সেলিম সেরনিয়াবাতকে ঢাল হিসেবে ব্যবহার করছে।


এ ক্যটাগরির আরো খবর..