নিজস্ব প্রতিবেদক: অ্যাপার্টমেন্ট মালিকদের ঠকিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে ধর্মীয় লেবাসধারী দুই ইমাম। এদের নাম রফিকুল ইসলাম ও আবদুল কাদির। ঢাকার পঙ্গু হাসপাতালের ইমাম আবদুল কাদির এবং শ্যামলীর নূর মসজিদের ইমাম রফিকুল ইসলাম। প্রতারক এই দুই ইমাম বসিলা গ্রীন সিটি-২ এর অ্যাপার্টমেন্ট মালিকদের ঠকিয়ে রাস্তায় নামিয়ে এনেছে। ভয় দেখিয়ে নিজেদের দখল বাণিজ্য কায়েম রেখেছে।
সোমবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন ভুক্তভোগী অ্যাপার্টমেন্ট মালিক মোহাম্মদ কাজী শামসুল কবির। ফ্লাট কমিটির সহ সভাপতি ছিলেন তিনি।
তিনি বলেন, বায়তুল আসকান নামে একটি কমিটি গঠন করি আমরা কয়েকজন অ্যাপার্টমেন্ট মালিক । সকলের সম্মতিতে আমরা রফিকুল ইসলাম কে সভাপতি ও আবদুল কাদিরকে সাধারণ সম্পাদক মনোনীত করি। এরপর এরা অ্যাপার্টমেন্টের অন্য মালিকদের সঙ্গে প্রতারণা শুরু করে। ২০১৭ সালে অ্যাপার্টমেন্টের কাজ শুরু হলে ২০২১ সালে তা শেষ হয়। ১০ তলা ভবনের ৩৬ অ্যাপার্টমেন্ট নির্মাণ হলে ২১টির মালিক বায়তুল আসকান কমিটির মেম্বারদের হওয়ার কথা। অত্যন্ত দু:খের বিষয় আমাদের সেই আবেদন গৃহীত হয়নি।
এদিকে অনেকটা জোর পূর্বক এই ভবনের অন্য মালিকরা অ্যাপার্টমেন্টে আশ্রয় নেয় । অ্যাপার্টমেন্ট মালিকরা রেজিস্ট্রির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে চাপ দিলে এরা তৎকালীন মন্ত্রী নানক কে দেখিয়ে রেজিস্ট্রি ঠেকিয়ে রাখে। এমন পরিস্থিতিতে অ্যাপার্টমেন্ট মালিকরা আইনের আশ্রয় নিলে এরা ভয়ভীতি দেখাতে থাকে।
বর্তমান সরকারের কাছে আসকানের অর্থ বিনিয়োগকারীরা তাদের সম্পূর্ণ অর্থের হিসাব চান। পাশাপাশি তাদের ফ্লাট রেজিস্ট্রি করে বুঝিয়ে দেওয়া হোক। তাদের দাবির কোনটাই করছেন না এই দুই ইমাম। এসবের জন্য দৃষ্টান্তমূলক সাজা চান ভুক্তভোগী ফ্লাট মালিকরা।